প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী দুই সপ্তাহের মধ্যে দাবি না মানলে লাগাতার কর্মসূচি ঘোষণা দেওয়ার হুমকি দিয়েছেন ২৮তম বিসিএস উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীরা। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ২৮তম বিসিএস নন-ক্যাডার নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০ বাস্তবায়নের দাবিতে মানবন্ধন ও সমাবেশ শেষে তাঁরা এ ঘোষণা দেন।এর আগে একই দাবিতে বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তাঁরা। সেখান থেকে মিছিলসহ অপরাজেয় বাংলার পাদদেশে নন-ক্যাডার প্রার্থীরা সমবেত হন। আজ রোববার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন তাঁরা। এ ছাড়া ২৩ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন নন-ক্যাডার প্রার্থীরা।