দারিদ্র্য বিমোচন করতে পরিবেশ সংরক্ষণ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দূষণ ঠেকান, জান বাঁচান’ শীর্ষক সেমিনারের মধ্য দিয়ে বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের ২৭তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে পরিবেশবিদরা বলেছেন, বাংলাদেশের দরিদ্র জনগণ প্রতি মুহূর্তে পরিবেশদূষণের মোকাবিলা ও সংগ্রাম করছে। দারিদ্র্য মোচন ও উন্নয়ন সংহত করতে হলে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ুর পরিবর্তন মোকাবিলা করার কোনো বিকল্প নেই।জাতীয় প্রেসক্লাবে গত শুক্রবার ওই সেমিনার অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে পরিবেশবিদ রেজাউল করিম বলেন, পরিবেশ, বায়ু-পানির দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবিলায় দ্রুত কার্যকর নীতি গ্রহণ করতে হবে। তিনি বলেন, পরিবেশদূষণের ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে প্রকাশের উদ্যোগ নেওয়া জরুরি। এতে ক্ষতির পরিমাণটি সাধারণ মানুষের বোধগম্য হবে এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি হবে।সম্মেলনে সভাপতিত্ব করেন এফইজেবির চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী। আলোচনায় অংশ নেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক শরীফ জামিল, বদিউল আলম, মৃণাল কান্তি রায়, শামীমা চৌধুরী, কাদের গনি চৌধুরী প্রমুখ।