দারিদ্র্যের হার ১০ শতাংশ কমেছে: তথ্যমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান মহাজোট সরকারের আমলে দেশের দারিদ্র্যের হার ১০ শতাংশ কমেছে। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।তথ্য অধিদপ্তরে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, ২০০৫ সালে দারিদ্র্যের হার ছিল ৪০ শতাংশ। বর্তমানে তা ৩০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন ‘ইতিবাচক কর্মকাণ্ড ও সাফল্য’ তুলে ধরা হয়।বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, এটি অতীতের সব পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে। তিনি আরও বলেন, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আট হাজার ৩১৫ মেগাওয়াট (গত ১৬ সেপ্টেম্বর পর্যন্ত) এবং চাহিদা ছয় হাজার ৬০০ মেগাওয়াট। এ সময় তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।