দুই আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে রিহ্যাবের ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই ফ্ল্যাট একাধিক গ্রাহকের কাছে বিক্রি করে অর্থ আত্মসার‌্যা ও প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে এভারেস্ট হোল্ডিংস অ্যান্ড টেকনোলজিস লিমিটেড নামের আবাসন প্রতিষ্ঠানের রিহ্যাব সদস্যপদ স্থগিত করা হয়েছে। এ ছাড়া নির্মিত প্রকল্প বিষয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সদস্যপদ পাওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইলহাম ইঞ্জিনিয়ার্স অ্যান্ড বিল্ডার্স লিমিটেডকে রিহ্যাব থেকে বহিষ্কার করা হয়েছে।রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কার্যনির্বাহী পরিষদের ৫৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বুধবার রিহ্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দুই প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত ও বহিষ্কৃত থাকাবস্থায় কোনোভাবেই রিহ্যাব সদস্যপদসংবলিত সিল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শন, রিহ্যাব মেলায় অংশগ্রহণ, রিহ্যাব পরিচয়ে সুযোগ-সুবিধা আদায়সহ সংশ্লিষ্ট সব ধরনের অধিকার ও সুযোগ রহিত করা হলো। বিজ্ঞপ্তি।