দুই গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী ও হাজারীবাগ থেকে পুলিশ গতকাল সোমবার দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এঁদের মধ্যে যাত্রাবাড়ীতে নিহত সোনিয়া আক্তারের পরিবারের অভিযোগ, যৌতুকের জন্য তাঁকে হত্যা করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে পুলিশ গোবিন্দপুর এলাকায় স্বামী মোহাম্মদ আলীর বাসা থেকে গৃহবধূ সোনিয়া আক্তারের (২৫) লাশ উদ্ধার করে। মৃত সোনিয়ার বাবা হামিদুল হক অভিযোগ করেন, যৌতুকের জন্য মোহাম্মদ আলীতাঁর মেয়েকে শ্বাসরোধ হত্যা করেছে।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় হত্যার কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি।এদিকে গতকাল সকাল সোয়া সাতটার দিকে ১৮৮ পূর্ব রায়েরবাজার এলাকার ঊর্মি আক্তারের (২০) লাশ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, স্বামী বাবার বাড়িতে যেতে না দেওয়ায় অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে আত্মহত্যা করেন ঊর্মি।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।