দুই ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে গত সোমবার গভীর রাতে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে দুটি চাকু, স্বর্ণালংকার ও ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ডিবি সূত্র জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিবি পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার তৌহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল নাখালপাড়া ও কুনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য লম্বা আল আমিন (২৩) ও শিপনকে (২৫) গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে চাকু, ডাকাতির ৮০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও একটি স্বর্ণালংকার রাখার বাক্স উদ্ধার করা হয়। এর আগে ১৯ জুলাই গ্রেপ্তার হওয়া শহর আলী ওরফে কামাল হোসেন ও নূর হোসেনের স্বীকারোক্তির ভিত্তিতে সোমবার রাতে আল আমিন ও শিপনকে গ্রেপ্তার করা হয়।