দুই দিনে তিন জনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত দুই দিনে পৃথক ঘটনায় তিনজনের অপমৃত্যু হয়েছে।গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মুকুল মিয়া বলেন, গতকাল সোমবার বেলা ১১টার দিকে গুলশান ১ নম্বরের ৭ নম্বর সড়কে একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে লুৎফর রহমান (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশটি ভবনের লিফট বসানোর জন্য রাখা ফাঁকা জায়গায় পড়ে ছিল। লুৎফর রহমান ওই ভবন নির্মাণকারী আবাসন প্রতিষ্ঠানের গুদাম সংরক্ষক ছিলেন।ভবনে কর্মরত লোকজন জানান, গত রোববার রাত ১০টার দিকে তিনি টিভি দেখতে বাসা থেকে বের হয়ে ৭ নম্বর সড়কের ওই ভবনের পাঁচতলায় যান। এরপর কীভাবে তাঁর মৃত্যু হলো, তা নিশ্চিত করা যায়নি। লুৎফর রহমানের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। বাবা মৃত গোলাম হোসেন। এদিকে সবুজবাগ থানার এএসআই রওশন আরা বলেন, সোমবার সকাল ছয়টার দিকে সবুজবাগ বৌদ্ধমন্দির-সংলগ্ন সড়কে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৫) মারা গেছেন। ঘটনার পরপর চালক ট্রাক নিয়ে পালিয়ে যান। ওই ব্যক্তির পরনে কমলা রঙের হাফপ্যান্ট ও ফুল হাতা গেঞ্জি ছিল।শ্যামপুর থানার ওসি কুতুবুর রহমান বলেন, রোববার রাতে শ্যামপুরের সেনানিবাসসংলগ্ন সড়কে বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তি মারা যান। আনোয়ার হোসেন পূর্ব জুরাইনের দারোগাবাড়ী এলাকায় থাকতেন। গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার রাজাপুর গ্রামে। তাঁর বাবার নাম গোলাম মোস্তফা।