দুই দিনে হাজতিসহ তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরে গত দুই দিনে এক হাজতিসহ তিনজন মারা গেছেন। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাজতি ফারুক হোসেন (৩৭)। কাফরুল থানায় হওয়া একটি চুরির মামলায় গ্রেপ্তার হওয়ার পর ১৯ ফেব্রুয়ারি ফারুককে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে গতকাল অসুস্থ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফারুকের গ্রামের বাড়ি চাঁদপুরে। বাবা জালাল উদ্দিন।সূত্র আরও জানায়, গত সোমবার রাত একটার দিকে বিমানবন্দর এলাকার সড়ক থেকে কামাল হোসেন (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি মারা গেছেন বলে পুলিশ জানায়। কামাল সিএনজি অটোরিকশাচালক ছিলেন। গ্রামের বাড়ি নেত্রকোনায়। বাবা তাহের উদ্দিন।এদিকে একই দিন বিকেলে রাজধানীর কাফরুল থানার ভাসানটেক বাগানবাড়ি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দোতলা থেকে পড়ে মো. লিখন (২৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি উপজেলায়। বাবা আলী হোসেন।লাশের পরিচয় মিলেছে: ২৩ ফেব্রুয়ারি ক্যান্টনমেন্ট থানা এলাকার রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা লাশের পরিচয় মিলেছে। তাঁর নাম মো. শাহজাহান (৪৫)। গতকাল মঙ্গলবার সকালে তাঁর পরিবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশ শনাক্ত করে। শাহজাহান সিএনজি অটোরিকশাচালক ছিলেন। তিনি পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন। ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে শাহজাহানের মৃত্যু হয়েছে বলে ঢাকার কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম প্রথম আলোকে জানান।