দুই দিনের কর্মসূচি দিয়েছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে: আগামীকাল শনিবার মহানগরের সব থানায় ও আগামী ১২ ডিসেম্বর সব ওয়ার্ডে বিক্ষোভ মিছিল।গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সাংসদ ও মহানগর কমিটির সেক্রেটারি হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, সরকার যদি ডিসিসি ভাগ করার সিদ্ধান্ত বাতিল না করে, তাহলে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে।হামিদুর রহমান বলেন, নাগরিক সেবা বাড়ানোর কথা বলে সরকার রাজধানী ঢাকায় নিজেদের ক্ষমতা বাড়াতেই ডিসিসিকে দুই ভাগ করেছে। সরকার যে রাজনৈতিক স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে, তা ঢাকাবাসীসহ দেশের সব নাগরিকের কাছে দিবালোকের মতো পরিষ্কার। সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নূরুল ইসলাম, মাওলানা আবদুল হালিম, মহানগর কমিটির প্রচার সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।