প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী জাতীয় পেশামেলা গতকাল রোববার শেষ হয়েছে। রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রবি এক্সিজট্রা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল খুজনার, বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, মেলার নির্বাহী কমিটির চেয়ারম্যান আবদুল হান্নান প্রমুখ।বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, মেলায় ৭০টি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে রয়েছে ব্যাংক, উৎপাদক প্রতিষ্ঠান, টেলিকম, আইসিটি, এনজিও, অভিবাসন ও কৃষিশিল্প প্রতিষ্ঠান।