দুই নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক আন্দোলন বিপথগামী করার দায়ে দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল রোববার সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা কমিটির এক সভায় ওই বহিষ্কারাদেশ দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম। বহিষ্কার হওয়া দুই নেতা হচ্ছেন আমিরুল হক আমিন ও সালাউদ্দিন স্বপন। সভায় হল-মার্ক সমস্যার সমাধানে আগামীকাল মঙ্গলবার শ্রমিক সমাবেশ ও মন্ত্রীর কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান সংগঠনের নেতারা। বিজ্ঞপ্তি।