দুই প্রতিষ্ঠানকে এক লাখ ৫৮ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী সংরক্ষণের অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার নগরের ধানমন্ডিতে এ অভিযান চালানো হয়।বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), জেলা প্রশাসন ও পুলিশ প্রতিনিধির সমন্বয়ে ওই অভিযান চালানো হয়।নিউট্রিয়েন্ট ফ্রেঞ্জ অ্যান্ড পেস্ট্রি শপে অভিযান চালিয়ে দেখা যায়, সেখানে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না নিয়ে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করছে এবং পচা ও বাসি কেক সংরক্ষণ করছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অ্যাবিকাস চায়নিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে আদালত দেখতে পান অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণ করা হচ্ছে। এ অপরাধে ব্যবসা প্রতিষ্ঠানটিকে আট হাজার টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি।