দুই প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বাজারজাত করায় গতকাল সোমবার একটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট ও পুরানা পল্টনে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন। ঢাকা জেলা প্রশাসন, বিএসটিআই এবং মহানগর পুলিশের উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়। নির্বাহী হাকিম রহিমা খাতুন এতে নেতৃত্ব দেন। হাসীব ইলেকট্রনিক্সকে এক লাখ টাকা, পুরানা পল্টনের ইন্টারন্যাশনাল ওয়্যার হাউজকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি।