দুই প্রতিষ্ঠানের কর্মীদের সংঘর্ষ তিনটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাকরাইলে ডেসটিনি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ডায়মন্ড বিল্ডার্স ও এসএ পরিবহনের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় থানায় গত শনিবার ও গতকাল রোববার তিনটি মামলা হয়। এর মধ্যে দুই প্রতিষ্ঠান একে অন্যের বিরুদ্ধে অভিযোগ এনে পাল্টাপাল্টি মামলা করেছে। পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে। মামলায় এসএ পরিবহনের ১৫ জন কর্মীকে গ্রেপ্তার দেখানো হয়।গত শনিবার রাতে কাকরাইল মোড়ে একটি ভবনের দ্বিতীয় তলার জায়গা দখল করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া ও ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।ডায়মন্ড বিল্ডার্সের পক্ষে পরিচালক শামীম রহমান একটি মামলা করেন। এসএ পরিবহনের পক্ষ থেকে থানায় মামলাটি করেন পার্শ্বেল ইনচার্জ ফেরদৌস আকিক।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বলেন, ঘটনার সময় এসএ পরিবহনের কর্মচারীরা সংখ্যায় বেশি ছিল। এ কারণে পুলিশ তাঁদের বিরুদ্ধে মামলা করেছে।