দুই বছর পর এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের বৈঠক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছরের বেশি সময় পর গতকাল রোববার এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে কাউন্সিলের ২৩ তম বৈঠক অনুষ্ঠিত হয়। ২০১০ সালের ২২ এপ্রিল সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসিডসংক্রান্ত অপরাধের মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৫৫টি এসিড অপরাধের মামলা হয়েছে, যা ২০১৫ সালের মধ্যে শূন্যে নামিয়ে আনা প্রয়োজন। বিজ্ঞপ্তি