দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব রামপুরার একটি বস্তিতে সাড়ে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছোটন ও রুবেল নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে।

রামপুরা থানার পুলিশ বলেছে, গত মঙ্গলবার বিকেলে প্রতিবেশী ছোটন ও রুবেল পূর্ব রামপুরার একটি বস্তিতে ঢুকে ওই শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির মা ও বাবা কাজে বাইরে ছিলেন। রাতে মা ফিরে এলে শিশুটি মাকে এ ঘটনা জানায়। রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম  বলেন, দুপুরে ধর্ষণের খবর পেয়ে তিনি পূর্ব রামপুরায় যান এবং শিশু ধর্ষণের ঘটনার সত্যতা পান। পরে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনায় ছোটন ও রুবেলকে আসামি করে রামপুরা থানায় ধর্ষণের মামলা করা হয়। গতকাল দুপুরে রামপুরার তিতাস রোড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।