দুই যুবকের লাশ উদ্ধার
রাজধানীর মিরপুরে বেড়িবাঁধের বেড়ুলিয়াসংলগ্ন সড়কের পাশ থেকে গত সোমবার বিকেলে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।যুবকের পরনে ছিল জিনসের প্যান্ট ও কালো রঙের ফুল শার্ট। ওই যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।উত্তরা থানার পুলিশ জানায়, গত সোমবার দুপুরে ৫ নম্বর সেক্টরের ২০/এ সড়ক এলাকার একটি বাসা থেকে এবাদুল শেখ (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশটি ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো ছিল। প্রাথমিক তদন্তে একে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ওই যুবক শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তা ছাড়া তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।এবাদুলের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ার মধ্যপাড়া এলাকায়।