দুই শিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত দুই দিনে পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে গলায় ফাঁস দিয়ে দুজন, ট্রেনে কাটা পড়ে দুজন ও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একজন মারা যান।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, গতকাল সকাল নয়টার দিকে ২ নম্বর সেকশনের একটি বাড়ি থেকে আবদুল্লাহ আল নোমান (২৩) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আবদুল্লাহ বাংলাদেশ ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে।এদিকে, গত শনিবার রাতে উত্তরার ৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ সড়ক এলাকার একটি বাসা থেকে শাহরিন আতিক খান (১৪) নামের এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। শাহরিন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।বিষাক্ত গ্যাসে মৃত্যু: রাজধানীর চকবাজারে গত শনিবার বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঝান্টু (২৮) নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, গতকাল বেলা ১১টার দিকে ঝান্টু পরিষ্কার করতে পানির ট্যাংকের ভেতরে ঢোকেন। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনি মারা যান।ট্রেনে কাটা পড়ে মৃত্যু: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত দুই দিনে রাজধানীর গেন্ডারিয়া রেললাইন ও কমলাপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই অজ্ঞাত নারী নিহত হয়েছেন।