দুই শিল্পীর চিকিৎসায় চেক হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্যাতিমান লোকসংগীতশিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বিপুল ভট্টাচার্য এবং প্রখ্যাত বাউলশিল্পী আবদুর রহমান বয়াতি দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁদের চিকিৎসার জন্য যথাক্রমে এক লাখ ও ৫০ হাজার টাকার চেক গতকাল সোমবার হস্তান্তর করা হয়েছে।সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই শিল্পীদের প্রতিনিধিদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় একই মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।