দুই শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুরে গত শনিবার রাতে সালাম স্টিল মিল নামের একটি ইস্পাত কারখানার গলিত লোহায় দগ্ধ চার শ্রমিকের মধ্যে দুজন মারা গেছেন। তাঁরা হলেন মতিউর রহমান (২৪) ও বুলবুল হোসেন (২১)। শ্যামপুর থানার পুলিশ জানায়, ওই শ্রমিকেরা লোহা গলানোর কাজ করছিলেন। এ সময় একটি গলিত লোহা ছিটকে শ্রমিকদের ওপর পড়ে। এতে চারজন দগ্ধ হন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এরপর রোববার রাতে বুলবুল হোসেন ও গতকাল সোমবার দুপুরে মতিউর রহমান মারা যান। বাকি দুজন আবু সাঈদ (৪০) ও মাহাবুবুর রহমানের (২৩) অবস্থাও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। নিজস্ব প্রতিবেদক