দুই হাসপাতালকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে অস্ত্রোপচার ও শর্ত অনুযায়ী লোকবল ছাড়া হাসপাতাল পরিচালনার দায়ে গতকাল বুধবার উত্তরার দুটি বেসরকারি হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত।
র্যা ব সূত্র জানায়, গতকাল বেলা পৌনে তিনটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে র্যা বের ভ্রাম্যমাণ আদালত উত্তরার উত্তরা জেনারেল হাসপাতালে অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালত দেখতে পান, মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে হাসপাতালে রোগীদের অস্ত্রোপচার করা হচ্ছে। এর দায়ে ভ্রাম্যমাণ আদালত উত্তরা জেনারেল হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেন। পরে র্যা বের আদালত একই এলাকার হাইকেয়ার জেনারেল হাসপাতাল লিমিটেডে অভিযান চালান। শর্ত অনুযায়ী চিকিৎসক ও সেবিকা ছাড়া এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া হাসপাতাল পরিচালনা করছে কর্তৃপক্ষ। এর দায়ে ওই হাসপাতালকে চার লাখ টাকা জরিমানা করেন আদালত।