দুজনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত দুই দিনে দুজনের অপমৃত্যু হয়েছে। পুলিশ তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সূত্র জানায়, সোমবার ভোরে সোনারগাঁও হোটেলের সামনে গাড়ির ধাক্কায় মো. হাসান (১৬) নামের এক কিশোর মারা যায়। এ ছাড়া বাড্ডা থানার সূত্র জানায়, রোববার রাতে এলাকার জে ব্লক থেকে মো. মুত্তাকিন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।