দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল মঙ্গলবার দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বংশালে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যান মীর হোসেন (৩০) নামের এক শ্রমিক। এ ছাড়া শেরেবাংলা নগর থানা এলাকার এক বাসা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির (৩৮) লাশ উদ্ধার করে পুলিশ। বংশাল থানার এসআই মান্নান মিয়া বলেন, মীর হোসেন রড মিস্ত্রি ও প্রধান শ্রমিক ছিলেন। সকাল ১০টার দিকে মীর হোসেন তাঁর ভাগনে মো. মনিরসহ পাঁচ-ছয়জন শ্রমিককে নিয়ে আগা সাদেক রোড এলাকার একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক মেরামতের জন্য যান। ট্যাংকের ভেতরে ঢোকেন মো. মনির। মনির বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়লে মীর হোসেন তাঁকে বাঁচাতে ট্যাংকের ভেতরে ঢোকেন। তবে মনিরকে উদ্ধার করতে পারলেও মীর হোসেন বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যান।শেরেবাংলা নগর থানার এসআই মতিউর রহমান বলেন, জাহানারা রোডের এক বাসা থেকে গতকাল বিকেল চারটার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৮) লাশ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল।কয়েদির মৃত্যু: এদিকে গত সোমবার রাতে হাবিবুর রহমান (৫০) নামের কাশিমপুর কারাগারের এক কয়েদি মারা গেছেন। অসুস্থ অবস্থায় রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।