দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার একটি মাদক নিরাময়কেন্দ্রে এক ব্যক্তির ঝুলন্ত লাশ পাওয়া গেছে। আনোয়ারুল আজিম (৩৫) নামের ওই ব্যক্তি নিরাময়কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। নিরাময়কেন্দ্র কর্তৃপক্ষ বলছে, তিনি আত্মহত্যা করেছেন।

রমনার মীরবাগ এলাকা থেকে সুরজান বেগম নামের এক গৃহিণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

উত্তরার রিয়েলাইজ মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের ইনচার্জ আবু ওয়াহেদ বলেন, আড়াই মাস আগে মাদকাসক্ত আনোয়ারুল আজিম চিকিৎসা নিতে আসেন। তাঁর বাড়ি চট্টগ্রামের তুলসী এলাকায়। গতকাল দুপুরের দিকে আনোয়ারুল আজিম মুঠোফোনে তাঁর বাবার সঙ্গে কথা বলেন। এ সময় তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একটু পর খাওয়াদাওয়া করে তিনি গোসলখানায় যান। অনেকক্ষণ ধরে না আসায় খুঁজতে গিয়ে দেখা যায়, বাথরুমের ঝরনার পাইপে তাঁর দেহ ঝুলছে। এ ছাড়া রমনা থানার এসআই মোজাফফর হোসেন বলেন, সুরজান বেগম পরিবারের সঙ্গে মীরবাগ এলাকায় থাকতেন। গতকাল বেলা আড়াইটার দিকে বাসার একটি কক্ষের দরজা লাগিয়ে দিয়ে জানালার গ্রিলের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। জমিজমা নিয়ে ভাইয়ের সঙ্গে বাগ্‌বিতণ্ডার জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।