দুটি আন্তনগর ও একটি পণ্যবাহী ট্রেন চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর থেকে ঢাকা পর্যন্ত আরও দুটি আন্তনগর ও একটি কৃষিপণ্যবাহী ট্রেন চালুর দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে গতকাল মঙ্গলবার মানববন্ধন করে এ দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা প্রয়োজনের তুলনায় কম ট্রেন থাকায় জামালপুরের সরিষাবাড়ী ও দেওয়ানগঞ্জে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও টিকিট না পাওয়া, রেল কর্তৃপক্ষের অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন দুর্ভোগের কথা তুলে ধরেন। এ ছাড়া রেলপথে পরিবহনের সুবিধা না থাকায় বেশি খরচে সড়কপথে ঢাকায় কৃষিপণ্য সরবরাহ করতে হয়। এ সমস্যাকে ঢাকায় দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বক্তারা চিহ্নিত করেন।এতে পবার সম্পাদক হাফিজুর রহমান সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি