দুটি গাড়ির সংঘর্ষ আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের কাছাকাছি এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন ফারহানা হক সরকার, দুই গাড়ির চালক মো. রশিদ ও মো. মাহবুব। তাঁদের মধ্যে ফারহানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় দুটি গাড়িই দুমড়েমুচড়ে গেছে। পরে রেকার দিয়ে গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়। ঘটনার পর উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় থানায় কোনো মামলা হয়নি।