দুটি পিস্তলসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরা থেকে দুটি বিদেশি পিস্তলসহ গত মঙ্গলবার চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফয়সাল ইয়াকুব ওরফে ডিশ বাবু, এহসানুল হক, শামিম মোল্লা ও মো. হাসান। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার স্নিগ্ধ আখতার বলেন, তাঁদের কাছ থেকে দুটি পিস্তল, তিনটি গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এঁরা এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাঁদের বিরুদ্ধে রামপুরা থানায় একটি মামলা হয়েছে।
রামপুরা এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিশ বাবুর ভাই শাহজাদার নামে রামপুরায় একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। শাহজাদা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ডিশ বাবুসহ অন্যরা যুবলীগে ঢুকে পড়েন। রামপুরা ছাত্রলীগের সাবেক এক নেতাও তাঁদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে নানাভাবে ব্যবহার করেন।