দুটি বাসের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফার্মগেটসংলগ্ন খামারবাড়ি মোড়ে গতকাল বৃহস্পতিবার সকালে হরতাল চলাকালে দুটি বেপরোয়া গতির বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সোয়া সাতটার দিকে খামারবাড়ি মোড়ে গুলিস্তান থেকে মিরপুরের উদ্দেশে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি উল্টে গিয়ে ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু) পাঠায়। শেরেবাংলা নগর থানার ওসি মু. আবদুল মোমিন বলেন, বাস দুটি রেকার দিয়ে থানায় আনা হলেও চালক ও সহকারীরা পালিয়ে গেছেন।