দুটি সুপেয় পানির প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সুপেয় পানি উত্পাদন ও বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।বেলা ১১টায় আদালত তেজগাঁও রেলস্টেশনে ম্যাথ ফুড অ্যান্ড প্রোডাক্টস নামে সুপেয় পানি তৈরির কারখানায় অভিযান চালান। লাইসেন্স না নিয়ে পানি উত্পাদন করায় এই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেন। একই অপরাধে আদালত কারওয়ান বাজারের এসএল এন্টারপ্রাইজ নামের অপর একটি পানির কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেন।