দুদকের কোনো বন্ধু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান দাবি করেছেন, দুদকের কোনো বন্ধু নেই। তিনি বলেন, ‘দুর্নীতি অনুসন্ধান নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের কোনো বন্ধু নেই। বন্ধু থাকারও কথা নয়।’দুদকের প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুদকের ত্রৈমাসিক প্রকাশনা দুদক দর্পণ-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম রহমান এ কথা বলেন।দুদকের চেয়ারম্যান বলেন, ‘আমরা নিজেদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চাই। সে ক্ষেত্রে কে খুশি বা কে অখুশি হলো, সেটা আমরা দেখব না।’ প্রতিষ্ঠানের স্বল্প জনবল প্রসঙ্গে গোলাম রহমান বলেন, মাত্র এক হাজার ২৬৪ জন লোক নিয়ে ১৬ কোটি মানুষের সঙ্গে কাজ করা কঠিন। গণমাধ্যমের প্রশংসা করে তিনি বলেন, দুদকের প্রতিদিনের কর্মকাণ্ড গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এতে জনসচেতনতা বাড়ছে। দুদক দর্পণ-এর উপদেষ্টা সম্পাদক এম এইচ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে দুদকের সচিব ফয়জুর রহমান চৌধুরী, কমিশনার মো. বদিউজ্জামানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।