দুপুর পর্যন্ত জমেনি গাবতলী পশুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর একদিন পর কোরবানির ঈদ। তবে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানীর অন্যতম প্রধান পশুর হাট গাবতলী ছিল ক্রেতা খরায়। গরু বিক্রেতাদের আশা, সন্ধ্যা থেকে হাট জমতে শুরু করবে। ছবি: রিয়াদুল করিম
আর একদিন পর কোরবানির ঈদ। তবে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানীর অন্যতম প্রধান পশুর হাট গাবতলী ছিল ক্রেতা খরায়। গরু বিক্রেতাদের আশা, সন্ধ্যা থেকে হাট জমতে শুরু করবে। ছবি: রিয়াদুল করিম

আর একদিন বাদেই কোরবানির ঈদ। তবে আজ বুধবার দুপুর পর্যন্ত রাজধানীর অন্যতম প্রধান পশুর হাট গাবতলী ছিল ক্রেতা খরায়। স্বভাবতই গরু বিক্রেতাদের মন একটু খারাপ। তাই বলে তাঁরা যে দাম ছেড়ে দিয়েছেন, তা নয়। তাঁরা গরুর দাম ধরে রেখেছেন। তাঁদের আশা, সন্ধ্যা থেকে হাট জমতে শুরু করবে, বেচা-বিক্রি বাড়বে।

পশুর কমতি না থাকলেও আজ সকাল থেকে দুপুর পর্যন্ত গাবতলীর পশুর হাটে ক্রেতার ভিড় ছিল না বললেই চলে। তবে দুপুরের পর থেকে ক্রেতা বাড়তে শুরু করেছে। বিক্রেতারা বলছেন, আজ সকাল থেকে আবহাওয়া কিছুটা বৈরী হওয়ায় ক্রেতা কম। এখনো হাট জমে ওঠেনি। আজ ঈদের আগে শেষ কর্মদিবস। অফিস শেষে সন্ধ্যায় ক্রেতারা ভিড় জমাবেন।

পাবনা থেকে ১৭টি গরু নিয়ে গত শুক্রবার গাবতলী হাটে এসেছেন মোহাম্মদ খলিল। তিনি জানালেন, গতকাল পর্যন্ত মাত্র দুটি গরু বিক্রি হয়েছে। তাঁর সবচেয়ে বড় গরুটির দাম হেঁকেছেন আট লাখ টাকা। গত শনিবার একজন ক্রেতা সাড়ে ছয় লাখ টাকা দাম বলেছিলেন। এরপর আজ দুপুর পর্যন্ত কেউ গরুটি নিয়ে দামাদামি করেনি। সবাই শুধু দাম জিজ্ঞাসা করে চলে যায়।

কুষ্টিয়া থেকে ১০টি গরু নিয়ে গত শনিবার গাবতলী এসেছেন রহমত আলী। এরই মধ্যে চারটা বিক্রি করেছেন। তাঁর মতে, এবার বেচা-বিক্রি ভালো হচ্ছে না। আজ বিকেলের পর থেকে মানুষ গরু কেনা শুরু করবে। একই এলাকার জাহিদ বলেন, আজ সকাল থেকেই হাট জমে উঠবে বলে তাঁদের ধারণা ছিল। কিন্তু বৃষ্টি হওয়াতে সেটি হয়নি।

আর একদিন পর কোরবানির ঈদ। তবে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানীর অন্যতম প্রধান পশুর হাট গাবতলী ছিল ক্রেতা খরায়। গরু বিক্রেতাদের আশা, সন্ধ্যা থেকে হাট জমতে শুরু করবে। ছবি: রিয়াদুল করিম
আর একদিন পর কোরবানির ঈদ। তবে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানীর অন্যতম প্রধান পশুর হাট গাবতলী ছিল ক্রেতা খরায়। গরু বিক্রেতাদের আশা, সন্ধ্যা থেকে হাট জমতে শুরু করবে। ছবি: রিয়াদুল করিম

ক্রেতা কম হলেও বেচা-বিক্রি একেবারে যে হচ্ছে না, তা নয়। ক্রেতাদের অনেকের অভিযোগ, বিক্রেতারা গরুর দাম হাঁকছেন অনেক বেশি। তাঁরা দাম ধরে বসে আছেন। মিরপুর থেকে গরু কিনতে হাটে এসেছিলেন কামাল আহমেদ। তিনি বললেন, প্রায় দুই ঘণ্টা ঘুরেছেন। কিন্তু তাঁর বাজেট মতো গরু মিলছে না। এখনো একদিন বাকি থাকায় বিক্রেতারা দাম ধরে বসে আছেন।

বিক্রেতাদের অনেকে আবার এই যুক্তি মানতে নারাজ। ঝিনাইদহের শওকত আলী ব্যাপারী একটি গরু দেখিয়ে কসম কেটে বললেন, গরুটির পেছনে তাঁর খরচ হয়েছে ৯১ হাজার টাকা। কিন্তু এখন পর্যন্ত দাম উঠেছে সর্বোচ্চ ৮০ হাজার টাকা।

ক্রেতা-বিক্রেতার পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেও থেমে নেই বেচা-বিক্রি। যাঁরা গরু বা ছাগল কিনে ফেলেছেন, তাঁদের মুখে বিজয়ের হাসি। তেমনই একজন ষষ্ঠ শ্রেণির ছাত্র ফারহান। গরু কেনার খবরটি উত্তেজিত হয়ে ফোনে কাউকে জানাচ্ছিল সে। ফারহান জানাল, এর আগেও সে গরুর হাটে এসেছে। কিন্তু এবার প্রথম সে বাবার সঙ্গে পছন্দ করে গরু ‘কিনেছে’।