দুর্ঘটনা কমাতে জেব্রা ক্রসিং চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরে সড়ক দুর্ঘটনা কমাতে রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিংয়ের ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছে চারটি বেসরকারি উন্নয়ন সংস্থা। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সংস্থাগুলোর পক্ষ থেকে এ দাবি জানানো হয়।নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ক্যাম্পেইন ফর ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, গ্রিন মাইন্ড সোসাইটি ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট যৌথভাবে ওই মতবিনিময় সভার আয়োজন করে।সভায় নগরের সর্বত্র রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং-ব্যবস্থা কার্যকর করার দাবি জানানো হয়। এতে বলা হয়, যেখানে জেব্রা ক্রসিং নেই, সেখান থেকে যেন কেউ রাস্তা পার হতে না পারেন। আবার জেব্রা ক্রসিং দিয়ে যেন নিয়মিত বিরতিতে নিরাপদে সবাই রাস্তা পার হতে পারেন।সভায় বক্তারা বলেন, রাজধানী ঢাকায় প্রতিদিন গড়ে একজন পথচারী সড়ক দুর্ঘটনায় মারা যান। পঙ্গুত্ব বরণ করছেন অনেকেই। এসব দুর্ঘটনা ঘটছে সড়ক পারাপার করতে গিয়ে। জেব্রা ক্রসিং-ব্যবস্থা কার্যকর করা হলে এ দুর্ঘটনা কমে আসবে। বিজ্ঞপ্তি।