দুর্ঘটনায় ঢাকা কমার্স কলেজের শিক্ষক আবদুর রব আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় আহত ঢাকা কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আবদুর রব (৪৫) মৃত্যুর সঙ্গে লড়ছেন। তিনি এখন রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন।সৈয়দ আবদুর রবের নিকটাত্মীয় মোস্তাক আহমেদ জানান, লক্ষ্মীপুরের রামগঞ্জ বাজারের কাছে গত মঙ্গলবার অটোরিকশার সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে তিনি ও সৈয়দ আবদুর রব আহত হন। তাঁদের দুজনকেই প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সৈয়দ আবদুর রবের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর একটি জটিল অস্ত্রোপচারও হয়েছে। তিনি কলেজের স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন।