দুর্ঘটনায় নিহত নির্মাণ শ্রমিকের ক্ষতিপূরণসহ ১২ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণশ্রমিকদের জন্য দ্রুত শ্রম আইন প্রণয়নের দাবি জানিয়েছে ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)। একই সঙ্গে দুর্ঘটনায় নিহত শ্রমিকের জন্য ১০ লাখ টাকা ক্ষতিপূরণসহ ১২ দফা দাবি পূরণের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন সংগঠনের নেতারা।জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল বুধবার ইনসাব আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানানো হয়।সমাবেশে বক্তাদের অভিযোগ, নির্মাণশ্রমিকদের জন্য শ্রম আইন বা মৌলিক অধিকার বাস্তবায়নে কোনো সরকারই এ পর্যন্ত ব্যবস্থা নেয়নি। তাঁরা জেলা-উপজেলায় শ্রম আদালত স্থাপনসহ নারী নির্মাণশ্রমিকদের জন্য সমকাজে সমমজুরি, সস্তায় রেশনিং ব্যবস্থা, প্রশিক্ষণ প্রদান, জেলা-উপজেলায় শ্রম-ছাউনি নির্মাণ এবং নির্মাণশ্রমিকদের হয়রানি ও দুর্ভোগ বন্ধ করার দাবি জানান।সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক, শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন, ইনসাবের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।