দুর্ঘটনায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাটারা এলাকায় বাসের চাপায় ঝরনা আক্তার (২৫) ও কমলাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী মারা গেছেন।
ভাটারা থানার উপপরিদর্শক জিয়াউর রহমান বলেন, গতকাল সকাল সাড়ে আটটার দিকে নতুন বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় টঙ্গী থেকে যাত্রাবাড়ী রুটে চলাচলকারী তুরাগ পরিবহনের একটি বাস ঝরনা আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। নিহত ঝরনার বিস্তারিত পরিচয় মেলেনি।