দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান এলাকায় গতকাল শুক্রবার কার্গো ভ্যানের ধাক্কায় মো. বাপ্পী (১৮) নামের এক যুবক মারা গেছেন। বাপ্পীর গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলায়। ঢাকায় বাড্ডার পোস্ট অফিস গলিতে থাকতেন তিনি। গুলশান-বাড্ডা রুটের বন্ধু পরিবহন নামের একটি বাস সার্ভিসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন বাপ্পী।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে সাতটার দিকে বাড্ডার শাহজাদপুরে কনফিডেন্ট টাওয়ারের সামনের সড়কে বন্ধু পরিবহনের বাসটিকে একটি কার্গো ভ্যান ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান বাপ্পী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বাস ও কার্গো ভ্যানটি আটক করা হয়। তবে দুই চালকই পালিয়ে গেছেন।

বেলা দেড়টার দিকে বাপ্পীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে আনা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।