দুর্নীতিবিরোধী স্মারক ডাকটিকিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনমনে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরি করতে স্মারক ডাকটিকিট বাজারে ছাড়ছে ডাক বিভাগ। পাঁচ টাকা মূল্যমানের এই ডাকটিকিটে দুর্নীতিরোধে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান ব্যবহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কার্যালয়ের (দুদক) মিলানায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত অনুষ্ঠানে এই স্মারক ডাকটিকিটের উন্মোচন করা হয়। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান ডাকটিকিট উন্মোচন করেন। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন, দুদকের সদ্য অবসরপ্রাপ্ত দুই কমিশনার মো. হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর মান্নান, ডাক বিভাগের মহাপরিচালক মোবাশ্বেরুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।