দুর্নীতির মামলায় সাইদ এস্কান্দার জামিন পেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির মামলায় খালেদা জিয়ার ছোট ভাই মেজর (অব.) সাইদ এস্কান্দারকে ৩১ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।চার কোটি ৭২ লাখ ৭৭ হাজার ৬০২ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাইদ এস্কান্দারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের ২৮ এপ্রিল রমনা থানায় মামলা করেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি দুদক অভিযোগপত্র দাখিল করে।