দুর্বৃত্তের গুলিতে ঢাকা কলেজের ছাত্র আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নিউমার্কেট এলাকায় গত বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তের গুলিতে জুলফিকার আলী (২২) নামের এক কলেজছাত্র আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে জুলফিকারের বন্ধু মো. রাসেল সাংবাদিকদের বলেন, জুলফিকার ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে তাঁরা নীলক্ষেতের একটি রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে ঢাকা কলেজের ছাত্রাবাসে ফিরছিলেন। নিউমার্কেটের দুই নম্বর গেটের সামনে মোটরসাইকেলে থাকা এক ছিনতাইকারী জুলফিকারের ডান হাঁটুতে গুলি করে তাঁর কাছ থেকে তিন হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায়। দুটি মোটরসাইকেলে চারজন ছিনতাইকারী ছিল।