দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুব উন্নয়ন কর্মকর্তা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দিদারুল আলম (৪২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের মৎস্য বিভাগের প্রশিক্ষক ছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল রোববার ভোর সাড়ে পাঁচটায় তিনি চট্টগ্রাম থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে মতিঝিলের ইনার সার্কুলার রোডে সৌদিয়া-এস আলম কাউন্টারের উল্টোদিকের রাস্তায় নামেন। এরপর তিনি পায়ে হেঁটে যাওয়ার সময় দুবৃর্ত্তরা তাকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।হাসপাতাল সূত্র জানায়, দিদারুলের শরীরে নয়টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপরে নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় হত্যা মামলা করেন। তিনি জানান, শনিবার রাতে দিদারুল আলম সৌদিয়া পরিবহনের একটি বাসে চট্টগ্রাম থেকে ঢাকা রওনা দিয়েছিলেন।উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, দিদারুলের পকেটে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লেখা একটি আবেদনপত্র পাওয়া গেছে। ওই আবেদনপত্র থেকে জানা যায়, সম্প্রতি তাঁকে চট্টগ্রাম থেকে চাঁদপুরে বদলি করা হয়। ওই বদলি বাতিল করে যেন তাঁকে বান্দরবানে পাঠানো। তাঁর কাছ থেকে ১৬ হাজার ২৫৮ টাকা পাওয়া গেলেও ব্যবহূত মুঠোফোনটি পাওয়া যায়নি।আবেদনের সূত্র ধরেই পুলিশ দিদারুলের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়। পরে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁর লাশ শনাক্ত করেন। দিদারুল আলম সপরিবারে চট্টগ্রামের হাটহাজারী থানার মাদারশাহ এলাকার নিজ বাড়িতে থাকতেন।মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, এটি ছিনতাইয়ের ঘটনা। টাকা ছিনিয়ে নিতে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।