দুর্যোগ ব্যবস্থাপনার নতুন অধিদপ্তরে নতুন ডিজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো এবং ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরকে এক করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর করা হয়েছে। নতুন এই অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল ওয়াজেদকে। অন্যদিকে বিলুপ্ত দুই কর্তৃপক্ষের ডিজি যথাক্রমে আহসান জাকির ও মো. জহিরুল হককে সরিয়ে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।বদলির বিষয়ে গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক আদেশ জারি করা হয়েছে। আর নতুন অধিদপ্তর করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন নতুন ডিজি মোহাম্মদ আবদুল ওয়াজেদ। এদিকে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জয়নুল বারীকে প্রত্যাহার করে সেখানে নতুন ডিসি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি আবদুল মান্নানকে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক নুর মোহাম্মদ মজুমদার। এ ছাড়া ১২ জন যুগ্ম সচিবকে গতকাল বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে।