দুলাল সভাপতি ও মাহবুবুল সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে ফোকাস বাংলার আদালত প্রতিবেদক দুলাল মিত্র ও সাধারণ সম্পাদক পদে সংবাদ-এর আদালত প্রতিবেদক মাহবুবুল হক নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার সংগঠনের কার্যালয়ে ২০১১-২০১২ সালের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।এ ছাড়া সহসভাপতি পদে আশরাফ উল আলম (কালের কণ্ঠ), সহসাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ (দৈনিক ইত্তেফাক), কোষাধ্যক্ষ পদে প্রশান্ত কুমার কর্মকার (প্রথম আলো), প্রচার ও দপ্তর সম্পাদক পদে মনিরুজ্জামান হাওলাদার (নিউ নেশন) নির্বাচিত হন।কার্যকরী পরিষদের নির্বাচিত তিন সদস্য হলেন: চৈতন্য চন্দ্র হালদার (ডেইলি স্টার), প্রকাশ রঞ্জন বিশ্বাস (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) ও মুনজুর আলম (দি ইনডিনপেনডেন্ট)। প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে নির্বাচন কমিশনার এ এফ এম রেজাউল করিম ফলাফল ঘোষণা করেন। গতকালই বিদায়ী কমিটির সভাপতি চৈতন্য চন্দ্র হালদার ও সাধারণ সম্পাদক আনোয়ারুল কবির নবনির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করেন। সৈয়দ আহমেদ গাজীকে (দৈনিক ইনকিলাব) উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।