দুস্থদের মধ্যে অর্থ ও বস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ঈদ উপলক্ষে গতকাল রোববার ঢাকার বিভিন্ন এলাকায় গরিব ও দুস্থ মানুষের মধ্যে অর্থ ও বস্ত্র বিতরণ করেছেন।স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরখান ইউনিয়নের কাঁচকুড়া ও ১৭ নম্বর ওয়ার্ডের জোয়ার সাহারার শাওড়াবাজার এলাকায় গরিব ও দুস্থদের মধ্যে অর্থ ও বস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার গরিব ও দুস্থদের কল্যাণে কাজ করে যাচ্ছে। উত্তরখান ইউনিয়নের চেয়ারম্যান ও উত্তরা থানা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদপুর পুরান থানা চত্বরে ছিন্নমূল মানুষের মধ্যে সেমাই, চিনি, গুঁড়ো দুধ, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।