দুস্থদের মধ্যে খাবার বিতরণ করছে ডিএমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিএমপির লোগো

চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে টানা সাত দিন ধরে প্রতিদিন নগরের পাঁচ হাজার দুস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশনায় ৫০টি থানা এলাকায় একযোগে এই খাদ্য বিতরণ করা হবে। এই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম প্রথম আলোকে এ কথা জানান।

এদিকে ডিএমপির রমনা বিভাগের উদ্যোগে রোববার প্রায় ৩০০ দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। রমনার পরীবাগের বিটিসিএল অফিসে এই খাদ্য বিতরণ করা হয়। রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান প্রথম আলোকে বলেন, করোনায় দুস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।