দেশ এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে: স্পিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পিকার আবদুল হামিদ বলেছেন, দেশ এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। শুধু লুটপাট বা অর্থ বানানোর আকাঙ্ক্ষা নিয়ে নিজের আখের গোছালে হবে না। গতকাল শনিবার বিকেলে রাজধানীর বসুন্ধরা সিটিতে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় স্পিকার প্রধান অতিথির বক্তব্য দেন। ‘বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে’ শীর্ষক ওই বিতর্ক প্রতিযোগিতায় ৩৪টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। চ্যাম্পিয়ন হয়েছে নর্থসাউথ ইউনিভার্সিটি। স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রে সরকার এবং বিরোধী দল মিলেই সরকার। সরকার ব্যর্থ হলে বিরোধী দলের ওপরও এর দায়িত্ব বর্তায়। এ জন্য দেশ গঠনে বিরোধী দলের ভূমিকা কম গুরুত্বপূর্ণ নয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান।