দেশ এগিয়ে যাচ্ছে, আগামীতে যাবেই

স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে যে দেশ, সেই দেশ কী করে পিছে থাকবে। দেশ এগিয়ে যাবে। ৪৪ বছরে আগে কিছু সমাজের নেতা বলতেন দেশ চালানো করা সহজ হবে না। কিন্তু বাঙালি তা প্রমাণ করেছেন। দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামী ২০ বছরে পর বাংলাদেশ কোথায় যাবে তাও চিন্তার বাইরে।
আজ সোমবার সন্ধ্যায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতি, ঢাকার আয়োজনে শিক্ষাবৃত্তি প্রদান ও ঈদ পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এই কথা বলেন।
অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য বলেন, ঠাকুরগাঁও থেকে সে ১৯৭৭ সালে ঢাকায় আসেন তিনি। সেই সময়ে ঠাকুরগাঁওয়ের শিল্প, সাহিত্য-সংস্কৃতির দিকে সাংঘাতিক ভাবে এগিয়ে ছিল। এখন ঠাকুরগাঁও প্রাথমিক শিক্ষার মান নিম্ন পর্যায় চলে যাচ্ছে বলে উল্লেখ করেন। তিনি তার বক্তব্যে স্কুল জীবনের স্মৃতিচারণ করেন।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শাদাত উল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের ইআরডির অতিরিক্ত সচিব সেফাউল ইসলাম, প্রকৌশলী আনোয়ার ইসলাম, ব্যারিস্টার নূর উস সাদিকসহ অনেকেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা, ঢাকা সভাপতি সাবেক সচিব এ এম আবদুল জব্বার। আলোচনা অনুষ্ঠানের পর ঠাকুরগাঁও জেলায় ঢাকাস্থ ৫০ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।