দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে মার্কিন সেনাদল প্রত্যাহারের দাবিতে কয়েকটি সংগঠন গতকাল রোববার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ ছাড়া গণতান্ত্রিক বাম মোর্চ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ পৃথক বিবৃতিতে দেশে মার্কিন সেনাদের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে। বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবির সমাবেশে দলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সরকার কোন আইনে বা চুক্তির মাধ্যমে মার্কিন সেনাদলকে বাংলাদেশে এনেছে তা দেশের মানুষ জানতে চায়। তিনি বলেন, এ দেশে গোপন চুক্তির মাধ্যমে বিদেশি সেনা মোতায়েনের কোনো সুযোগ নেই।মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বিভিন্ন সময় ক্ষমতায় থাকা সরকারগুলো মার্কিন সেনাদের সঙ্গে হানা, সোফা, পিস কোর ইত্যাদি ডজন খানেক চুক্তি করেছে। কিন্তু এসব চুক্তির বিষয়বস্তু জনগণের কাছে গোপন রাখা হয়েছে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সৈয়দ আবু জাফর, হাসান তারিক প্রমুখ।একই দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।