দেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নেওয়ার অপচেষ্টা চলছে: সিপিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাহাত্তরের সংবিধানে যে চার মূলনীতি রয়েছে, তাকে ধ্বংস ও বিকৃত করে দেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নেওয়ার অপচেষ্টা করছে বিভিন্ন মহল। সরকার ও সংবিধান সংশোধনী কমিটি সেই ফাঁদে পা দিয়েছে।গতকাল সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা এ মন্তব্য করেছেন। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তাঁরা বলেন, বিশেষ কমিটি রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহ বহাল রেখে সুপারিশমালা তৈরি করেছে। এ পদক্ষেপ মুক্তিযুদ্ধের মূল চেতনা এবং হাইকোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক।সিপিবির নেতারা বাহাত্তরের সংবিধানের মূল ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা করার দায়িত্ব পালনে কোনো রকম বিচ্যুতি ঘটলে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।আশরাফ হোসেন আশুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য সহিদুল্লাহ চৌধুরী, আহসান হাবিব, কে এম রুহুল আমিন প্রমুখ।