দেশি ও ভারতীয় জাল মুদ্রাসহ গ্রেপ্তার তিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাবাড়ীর শেখদী এলাকা থেকে গত রোববার রাতে পুলিশ দেশি ও ভারতীয় জাল মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শেখদীর বৌবাজার রোডের শরীফ ভবনের রফিকুল ইসলামের সপ্তম তলার চতুর্থ তলার ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় দেশি ও ভারতীয় জাল মুদ্রা তৈরির সময় রহিম ওরফে বাদশা (৪৮), তাঁর স্ত্রী রাবেয়া আক্তার ওরফে সাথী (২৩) ও তাঁদের সহযোগী মেহেদী হাসান ওরফে বাবুকে (৩৫) গ্রেপ্তার করা হয়। পুলিশ ওই বাসা থেকে জাল মুদ্রা তৈরির ডাইস (মুদ্রা ছাপার যন্ত্র), কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।