দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সন্তোষ প্রকাশ করেছে। রাজধানীর বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়। আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ও জনতা স্বতঃস্ফূর্তভাবে রাজধানীর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল বের করে। ৩৪ বছর প্রতীক্ষার পর বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় কার্যকর হওয়ায় ঢাকা মহানগর আওয়ামী লীগ শুকরিয়া আদায়ের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আজও বিকেল চারটায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।জাতীয় সংসদের চিফ হুইপ আবদুস শহীদ ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় কার্যকর হওয়ায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম আহমেদ গভীর সন্তোষ প্রকাশ করে বলেছেন, এ রায় কার্যকর করার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা ও সুষ্ঠু গণতান্ত্রিক চর্চায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ (টিআইবি), বেসরকারি সংস্থা প্রশিকা, কর্মজীবী নারী, সম্মিলিত নাগরিক আন্দোলন, পেশাজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। জনতা ব্যাংক লিমিটেড, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। সন্তোষ প্রকাশ করে বিবৃতি দেওয়া সংগঠনগুলো মধ্যে রয়েছে—জাতীয় পার্টি (এরশাদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান, কৃষিবিদ ইনস্টিটিউট-বাংলাদেশ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, উপজেলা ভাইস চেয়ারম্যান পরিষদ, সিটিজেন রাইটস মুভমেন্ট, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ, বাংলাদেশ সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদ, বাংলাদেশ টি অ্যান্ড টি শ্রমিক কর্মচারী ফেডারেশন, কেন্দ্রীয় খেলাঘর আসর, বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট মুক্তিযোদ্ধা কমান্ড, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, জাতীয় শ্রমিক লীগ, হকার্স লীগ, বঙ্গবন্ধু হাকার্স লীগ, বাংলাদেশ তাঁতী লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, যুব পরিষদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গমাতা পরিষদ বাংলাদেশ, বঙ্গমাতা সাহিত্য পরিষদ, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, জাতীয় চার নেতা পরিষদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ, ’৭৫-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ, বঙ্গবন্ধু শিশু একাডেমি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শিক্ষক সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন-বাংলাদেশ, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট, বেসরকারি মাধ্যমিক স্কুল কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, বাংলাদেশ পর্যটন করপোরেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়: বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর হওয়ায় আজ রাজধানীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শোকরানা দোয়ার কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এ ছাড়া বঙ্গবন্ধুর পালিয়ে থাকা খুনিদের ফিরিয়ে আনাসহ জেলহত্যা, ২১ আগস্টের গ্রেনেড হামলা ও যুদ্ধাপরাধীদের বিচারের দিকে নজর দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশের আগে মধুর ক্যান্টিন থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে একটি আনন্দমিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় আসে। মিছিলের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে আসেন।